প্রকল্পের বৈধতা ও আইনি নথিপত্র
ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি তার সম্মানিত গ্রাহকদের শতভাগ নিষ্কণ্টক জমির নিশ্চয়তা দেয়। আমাদের প্রতিটি নথিপত্র স্বচ্ছ এবং সরকারি আইন অনুযায়ী অনুমোদিত।
প্রকল্পের আইনি নথিপত্রসমূহ
ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রকল্পের সকল নথিপত্র স্বচ্ছ এবং আইনগতভাবে অনুমোদিত। গ্রাহকদের আস্থার সুবিধার্থে আমাদের সকল লিগ্যাল পেপারস অফিসে সংরক্ষিত আছে।
সিএস, এসএ ও আরএস পর্চা
জমির মালিকানার ঐতিহাসিক ধারাবাহিকতা এবং স্বচ্ছতা প্রমাণের রেকর্ডসমূহ।
মিউটেশন ও খতিয়ান
সরকারি ভূমি রেকর্ড অনুযায়ী সর্বশেষ নামজারি ও হালনাগাদ খতিয়ান।
রাজউক অনুমোদন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রকল্পের মাস্টারপ্ল্যান ও অনাপত্তি পত্র।
ডিসি অফিস ক্লিয়ারেন্স
জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত প্রকল্পের অনাপত্তি সনদ (NOC)।
লে-আউট প্ল্যান
প্রকল্পের সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান ও অনুমোদিত অভ্যন্তরীণ সড়ক নকশা।
পরিবেশগত ছাড়পত্র
পরিবেশ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন সনদ।
ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি মাস্টারপ্ল্যান
একটি আধুনিক ও সুপরিকল্পিত উপশহরের পূর্ণাঙ্গ চিত্র। আমাদের এই মাস্টারপ্ল্যানটি অত্যন্ত দক্ষতার সাথে নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তৈরি করা হয়েছে।
জমি ক্রয়ের সহজ ও আইনি ধাপসমূহ
স্বচ্ছতা ও আস্থার সাথে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আপনার প্লটটি বুকিং থেকে শুরু করে রেজিস্ট্রেশন করার পূর্ণাঙ্গ গাইডলাইন।
সাইট ভিজিট ও সিলেকশন
আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় সরেজমিনে প্রকল্প পরিদর্শন করুন এবং আপনার পছন্দের প্লটটি নির্বাচন করুন।
বুকিং ও প্রয়োজনীয় নথি
বুকিং ফরম পূরণের সাথে ২ কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং বুকিং মানি দিয়ে প্লটটি রিজার্ভ করুন।
কিস্তি বা এককালীন মূল্য পরিশোধ
আপনার সুবিধামতো এককালীন বা দীর্ঘমেয়াদী কিস্তিতে জমির মূল্য পরিশোধ শুরু করুন।
জমি রেজিস্ট্রেশন ও মিউটেশন
মূল্য পরিশোধ শেষে আমরা আপনাকে নিষ্কণ্টক সাফ-কবলা দলিল এবং দ্রুততম সময়ে মিউটেশন সম্পন্ন করে দেব।